অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ | ৫ই আশ্বিন ১৪৩৩


জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৬ রাত ০৯:২৭

remove_red_eye

১৭৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : জুলাই সনদ বাস্তবায়ন এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের স্মৃতি সংরক্ষণের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভোলা সদর হাটখোলা মসজিদ চত্বর থেকে প্রেসক্লাব পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান এর  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান হোসাইন এর সঞ্চালনায় জুলাই পথযাত্রায় উপস্থিত বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সহ-সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ বাহারী,সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ শাহীন,প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আব্দুল মমিন, দাওয়া সম্পাদক ও আহত জুলাই যোদ্ধা মুহাম্মদ ইয়াসিন ঢালী,তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ মাঈনউদ্দিন আল আজাদ, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মুহাম্মদ আরেফ বিল্লাহ ওমর, অর্থ ও কল্যাণ সম্পাদক সাকিব আহমেদ জোবায়ের।
‎‎আরো উপস্থিত বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দৌলতখানার  সভাপতি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, ভোলা সদর থানার উত্তর শাখার সভাপতি মোহাম্মদ আবু রায়হান,সাধারণ সম্পাদক মুহাম্মদ নাঈমুল ইসলাম, ভোলা সদর থানা দক্ষিণ শাখার সহ-সভাপতি মোহাম্মদ আরিফ ও ভোলা সরকারি কলেজ শাখার সভাপতি মুহাম্মদ হাসান সহ জেলা, থানা ও ইউনিয়নের প্রমুখ নেতৃবৃন্দ। 
‎‎জুলাই পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, জুলাই বিপ্লবের দুই বছর পার হলেও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে আজও রাজপথে আন্দোলন করতে হচ্ছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকার ক্ষমতায় এসেও পাঁচ মাসে জুলাই সনদের বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এটি ছাত্র-জনতার প্রত্যাশার সঙ্গে প্রতারণার শামিল।” ‎তিনি আরও বলেন, ‎“হাজারো শহীদের আত্মত্যাগ ও আহতদের ত্যাগের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে অবিলম্বে ‘জুলাই সনদ’ কার্যকর করতে হবে। একই সঙ্গে শহীদ পরিবার ও আহতদের নিরাপত্তা নিশ্চিত এবং ‘জুলাই জাদুঘর’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে।”‎‎সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে ‘জুলাই জাদুঘর’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা এবং ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।





ভোলায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

ভোলায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন

ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন

ভোলায় শিক্ষার্থীদের রক্তদান কর্মসূচি

ভোলায় শিক্ষার্থীদের রক্তদান কর্মসূচি

জাতিসংঘে নতুন সরকারের বার্তা দেবেন তারেক রহমান

জাতিসংঘে নতুন সরকারের বার্তা দেবেন তারেক রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

অপ্রতিমকে কী কারণে হত্যা, জানাল পুলিশ

অপ্রতিমকে কী কারণে হত্যা, জানাল পুলিশ

২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি? কারা পাবেন, কারা পাবেন না

২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি? কারা পাবেন, কারা পাবেন না

মশা নিয়ন্ত্রণে ভালো মানের ওষুধ পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী

মশা নিয়ন্ত্রণে ভালো মানের ওষুধ পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী

আরও...