চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২০ রাত ০৯:১৪
৭৩৮
এআর সোহেব চৌধুরী,চরফ্যাশন : আবাসিক হোটেলে রেখে গৃহবধূকে ধর্ষন করায় চরফ্যাশন থানায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে থানাপুলিশ। সোমবার দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে চরফ্যাশন থানায় নারী ও শিশু নির্যাতন আইনে জোরপূর্বক ধর্ষনের অভিযোগ দিলে পুলিশ মামলাটি রুজু করে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, চরফ্যাশন উপজেলার মুজিব নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আমির হোসেন ব্যাপারীর ছেলে সোহাগ (২৫) বরহান উদ্দিন উপজেলার কুঞ্জেরহাট কাঁচিয়া ইউনিয়নের বাসিন্দা নাগর পাটোয়ারীর ছেলে পারভেজ ও নিলফামারি জেলার সৈয়দপুর থানার রসুলপুর ৩নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আজমল হোসেনের ছেলে মোতালেব। আসামিদের সোমবার (৫অক্টোবর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়,গত ৩ অক্টোবর লালমোহন উপজেলার স্বর্ণালী সড়কের বাসিন্দা ওই গৃহবধূর সাথে পূর্ব পরিচয়ের সূত্র ধরে মুজিব নগর ইউনিয়নের সোহাগের সাথে মোবাইল ফোনে দীর্ঘদিন কথপোকথন হয়। এর পর বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে গত ৩ অক্টোবর শনিবার সন্ধ্যায় চরফ্যাশনে নিয়ে আসে এবং রাতে হাসপাতাল সড়কের সেবা হোটেলে নিয়ে যায়। গভীর রাতে সোহাগ হোটেলের ২১নং কক্ষে জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষন করে। এছাড়াও সহায়তাকারী হিসেবে হোটেলের ম্যানেজার মোতালেব ও পারভেজ সোহাগকে সহায়তা করে ওই গৃহবধূকে কাউকে এ ঘটনার কথা না বলার জন্যও হুমকি দেয় বলেও সূত্রে জানা যায়।
এ ঘটনায় চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন, লালমোহন উপজেলার ওই গৃহবধূর সঙ্গে সোহাগের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হয়। এবং সোহাগ ওই গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে হোটেলে নিয়ে ধর্ষন করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। গৃহবধূ থানায় অভিযোগ দিলে সোহাগসহ তার দুই সহায়তাকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত