অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলার রাজাপুরে মোবাইল ফোনে জুয়া খেলাকে কেন্দ্র করে সালিসি বৈঠকে হামলা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২০ রাত ১০:৪০

remove_red_eye

৯০৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজারে মোবাইল ফোনে জুয়া (বাজিতে লুডু খেলা) খেলাকে কেন্দ্র করে সালিসি বৈঠকে হামলা চালিয়েছে জুয়ারিরা। হামলায় বাজারের নৈশপ্রহরী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে নৈশপ্রহরী ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবিবার সকাল ১১টার দিকে জনতা বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার মধ্যরাতে জনতা বাজারে মোবাইল ফোনে কয়েকজন জুয়ারি বাজিতে জুয়া খেলছিল। এ সময় খেলায় বাজারের নৈশপ্রহরী আব্দুল খালেম মূর্ধা বাঁধা দিলে শুক্রবার রাতে খালেম মূর্ধার সাথে জুয়ারিদের বাগবিতন্ডা হয়। পরে এ নিয়ে রবিবার সকাল ১১টার দিকে রাজাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হোসেন চৌকিদার, বাজার কমিটির সভাপতি সৈয়দ আহম্মেদ চৌকিদার, সাধারণ সম্পাদক আব্দুল সালাম চৌকিদারসহ স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি স্থানীয়ভাবে সালিসি বৈঠকে বসেন। বৈঠকের একপর্যায়ে জুয়ারি মুক্তার চৌকিদার (৩২), বাবুল মাতব্বর (৪০) আব্দুল রহমান (২৫) সালাউদ্দিন (২২), সাদ্দাম (২৬) ও সাদেক বেপারি (২৫) উত্তেজিত হয়ে নৈশপ্রহরী আব্দুল খালেমের উপর হামলা চালায়। এ সময় হামলায় বাঁধা দিতে গেলে ইউপি সদস্য ইমাম হোসেন চৌকিদার, বাকের হোসেন, নিজাম চৌকিদার ও মতিন চৌকিদারও আহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য ইমাম হোসেন চৌকিদার জানান, জুয়ারিরা খুবই বেপরোয়া ছিল। তারা প্রভাব দেখিয়ে সালিসি বৈঠকে নৈশপ্রহরীর উপর হামলা চালায়। আমরা তাদেরকে বাঁধা দিতে গেলে তারা আমাদের সালিশি কয়েকজন লোকের উপরও চওড়া হয়ে উঠে। পরে স্থানীয়রা নৈশপ্রহরীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছে।

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

আরও...