অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৫ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক মোস্তাক আহমেদ শাহীন গ্রেফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই জুলাই ২০২৬ রাত ১০:৫৫

remove_red_eye

২৩২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় নিষিদ্ধ  ছাত্রলীগের সাবেক জেলা শাখার সাধারণ সম্পাদক ও সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি  মোস্তাক আহমেদ শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) ভোর রাতে ভোলা সদর উপজেলার মুসলিম পাড়া এলাকায় থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জনা গেছে, ২০১৯ সালের ৫ মার্চ ভোলায় জেলা বিএনপির সমাবেশে হামলা, গুলি ও বোমা বিস্ফোরণ এবং দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় ২০২৪ সালের ২ ডিসেম্বর প্রায় ৪০০ জনের বিরুদ্ধে সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফ হোসাইন মামলায় করেন। ওই মামলায় আসামি হওয়ায় মোস্তাক আহমেদ শাহীনকে গ্রেফতার করা হয়েছে। তাকে ভোলা আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার সকালে ভোলা আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।  এদিকে, মোস্তাক আহমেদ শাহীনকে গ্রেপ্তার খবরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর মুক্তি দাবি করেছেন।