বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই জুলাই ২০২৬ রাত ১০:৫০
১৫৩
বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলা সরকারি শিশু পরিবারের মেধাবী শিশুদের মাঝে মেধাবৃত্তির চেক ও উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) জেলা প্রশাসক ডা. শামীম রহমান সরকারি শিশু পরিবারের (বালিকা) ভোলা পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের ৫ জন মেধাবী শিশুর হাতে মোট ৭৮ হাজার টাকার মেধাবৃত্তির চেক তুলে দেন।
এ সময় জেলা প্রশাসক সরকারি শিশু পরিবার (বালক) ও সরকারি শিশু পরিবার (বালিকা)-এর শিশুদের হাতে সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)-এর সৌজন্যে প্রদত্ত ‘ভালোবাসার গিফট বক্স’ বিতরণ করেন। পরে তিনি সরকারি শিশু পরিবার চত্বরে একটি সফেদা ও একটি আম গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম রুহুল আমিন, সিআরএসএস-এর নির্বাহী পরিচালক এডওয়ার্ড রবিন বল্লভ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, বাংলাবাজার সরকারি শিশু পরিবারের (বালক) উপ-তত্ত্বাবধায়ক আবদুল মাজিদ শাহ, সরকারি শিশু পরিবারের (বালিকা)উপ-তত্ত্বাবধায়ক সেলিনা আক্তারসহ সরকারি শিশু পরিবার ও সিআরএসএস-এর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত