অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৬ই জুলাই ২০২৬ | ১লা শ্রাবণ ১৪৩৩


মনপুরায় বিএনপির ৫ নেতার বিরুদ্ধে থানায় মামলা


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই জুলাই ২০২৬ রাত ১০:৩৬

remove_red_eye

৫৬

কৃষককে বিএনপি অফিস নিয়ে মারধর


মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় চৌকিদার দিয়ে আলাউদ্দিন নামে কৃষককে বিএনপি অফিসে ধরে নিয়ে মারধর ও মাথা ন্যাড়া করার ঘটনায় বিএনপির ৫ নেতার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। বুধবার সকালে এই মামলা করেন নির্যাতিত ভুক্তভোগী কৃষক মোঃ আলাউদ্দিন।
মামলার আসামীরা হলেন, মোঃ দুলাল ওরপে দুলাল মেম্বার, ফরিদ, কালাম, মোশারফ ও কাদির। এদের সবার বাড়ি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে। এরা সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত। মামলার হওয়ার বিষযটি নিশ্চিত করেন মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) দুপুর ১২ টায় চৌকিদার দিয়ে কৃষক আলাউদ্দিনকে বাংলাবাজার বিএনপি অফিসে নিয়ে যাওয়া হয়। পরে বিএনপি অফিসের সার্টার বন্ধ করে মারধর করা হয় কৃষক আলাউদ্দিনকে। পরে বাংলাবাজার থেকে সেলুন থেকে প্রিয়লাল নাপিতকে মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়। এই ঘটনা কাউকে না বলার হুমকি দেওয়া হয়। মামলার আসামী বিএনপি নেতাদের ভয়ে চিকিৎসা নিতে হাসপাতাল যেতে পারেনি। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনদিন পর মঙ্গলবার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। পরে থানায় মামলা করেন ভুক্তভোগী কৃষক।

এই ব্যাপারে মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর জানান, সে যে দলের হউক অপরাধ করলে শাস্তি পেতে হবে। তবে ঘটনার জন্য নিন্দা ও দুঃখ প্রকাশ করেন। এদিকে এই ঘটনার অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা ইউপি সদস্য জাকির হোসেন দুলাল মেম্বার জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। নারী সংক্রান্ত বিষয়ে এলাকাবাসীর অভিযোগের বিষয়ে কৃষক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মারধর করা হয়নি। এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, মারধরের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীদের ধরতে পুলিশি অভিযান চলছে।