অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই জুলাই ২০২৬ রাত ১০:০২

remove_red_eye

১৯৫

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তার ও মাদক কারবারিদের বিরুদ্ধে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সন্ধ্যার দিকে দৌলতখান পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে বিএনপির নেতারা বলেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের এলাকায় কোনো ধরনের মাদক কারবার চলতে দেওয়া হবে না। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফজলে রাব্বি সাগর, হাজি সেলিম, আমিনুল হক বাবুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।