অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৭ই আগস্ট ২০২৬ | ২৩শে শ্রাবণ ১৪৩৩


মনপুরায় কৃষককে ধরে নিয়ে মারধর ও ন্যাড়া করে দেওয়ার অভিযোগ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জুলাই ২০২৬ রাত ১০:২৩

remove_red_eye

১০০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মনপুরা উপজেলায় এক কৃষককে বাড়ি থেকে চৌকিদারের মাধ্যমে ধরে দলীয় কার্যালয়ে নিয়ে মারধর ও মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার জাকির হোসেন দুলালের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে মনপুরা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী কৃষক মো. আলাউদ্দিন।
সংবাদ সম্মেলনে আলাউদ্দিন জানান, জমি সংক্রান্ত বিরোধ রয়েছে একই এলাকার ফরিদ ও কালাম নামে দুই ব্যক্তির সাথে। তার অভিযোগ ওই বিরোধের জের ধরে গত শনিবার নারী সংক্রান্ত ভুয়া অভিযোগ তুলে চৌকিদারের মাধ্যমে তাকে বিএনপি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ইউপি সদস্য জাকির হোসেন দুলালের নেতৃত্বে তাকে মারধর করে মাথার চুল কেটে ন্যাড়া করা হয়। এরপর তাকে বাজারে বাজারে ঘোরানো হয়। 
আলাউদ্দিন জানান, তার একটি ছেলে কোরআনে হাফেজ। ছেলেসহ আত্মীয় স্বজনদের সামনে তিনি মুখ দেখাতে পারছেন না। আত্মহত্যা করা ছাড়া তার আর কোন উপায় নেই। তিনি চরম অপমানিত। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন। 
এদিকে উত্তর সাকুচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এবং ৩ নম্বর ওয়ার্ড এর মেম্বার জাকির হোসেন দুলাল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন। তবে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আলাউদ্দিন খারাপ চরিত্রের লোক। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এলাকাবাসীর তোপের মুখে তাকে ন্যাড়া করতে হয়েছে। 
মনপুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী অ্যাডভোকেট রাহাত হোসেন বলেন, ‘কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। এ ঘটনা মানবাধিকার লঙ্ঘনের শামিল। ভুক্তভোগী চাইলে আইনি ব্যবস্থা নিতে পারেন।’ 
এ বিষয়ে মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর বলেন, দলীয় কার্যালয়ে এমন ঘটনা ন্যাক্কারজনক ও নিন্দনীয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। 
মনপুরা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





বিএনপি নেতা আমিনুল ইসলাম খানের সফল অস্ত্রোপচার সম্পন্ন

বিএনপি নেতা আমিনুল ইসলাম খানের সফল অস্ত্রোপচার সম্পন্ন

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

শিক্ষক পেটানো মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে

শিক্ষক পেটানো মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে

ভোলায় মিথ্যা অপবাদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ভোলায় মিথ্যা অপবাদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গ্যাস সংকট, ভুতুড়ে বিদ্যুৎ বিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ভোলায় ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

গ্যাস সংকট, ভুতুড়ে বিদ্যুৎ বিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ভোলায় ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, মোটরসাইকেলে সর্বাধিক মৃত্যু

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, মোটরসাইকেলে সর্বাধিক মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিলের’ প্রতিবাদ: চুলা-পাতিল নিয়ে অবস্থান

গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিলের’ প্রতিবাদ: চুলা-পাতিল নিয়ে অবস্থান

আরও...