অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

কয়েকদিনের জন্য পরীক্ষা পিছিয়ে দিলে বড় কোনো ক্ষতি হবে না: রিজভী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জুলাই ২০২৬ রাত ০৮:১৭

remove_red_eye

১৩৭

বন্যার পানি না কমা পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, কয়েকদিনের জন্য এইচএসসি পরীক্ষা পিছিয়ে দিলে বড় ধরনের কোনো ক্ষতি হবে না।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত বাহারছড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় ত্রাণ বিতরণকালে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, বন্যাকবলিত এলাকায় মানুষ চরম দুর্ভোগে রয়েছে। এ অবস্থায় পরীক্ষা নেওয়া হলে বন্যার কারণে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায়-দায়িত্ব কে নেবে?তিনি বলেন, কয়েকদিনের জন্য এইচএসসি পরীক্ষা পিছিয়ে দিলে বড় ধরনের কোনো ক্ষতি হবে না। শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা স্থগিত রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদেরও এগিয়ে আসা উচিত। তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, গবাদিপশু ও কৃষিজমির ক্ষতি কাটিয়ে উঠতে সরকার কাজ করছে।

এর আগে রিজভী বাঁশখালীর বিভিন্ন এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরে তিনি আনোয়ারা ও সাতকানিয়া উপজেলাতেও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।

ত্রাণ বিতরণকালে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...