বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই জুলাই ২০২৬ রাত ০৮:১৬
১৭৭
আধুনিক কাতারের রূপকার, প্রজ্ঞাবান ও দূরদর্শী নেতা এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গত ১২ জুলাই ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। জাতীয় সংসদে তাঁর ওপর শোক প্রস্তাব আনা হয়েছে। এছাড়া তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল বুধবার (১৫ জুলাই) দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আগামীকাল ১৫ জুলাই, বুধবার, বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এছাড়া, শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফেরাত কামনায় বুধবার দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
প্রসঙ্গত, প্রয়াত এই নেতা আধুনিক কাতার বিনির্মাণে অসামান্য ভূমিকা রেখেছিলেন এবং সবসময় বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে পাশে ছিলেন। তার মৃত্যুতে ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান শোক জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক জানাতে কাতারে গেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত