অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

গাড়িবহর থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৭

remove_red_eye

১৪১

বরিশাল সফরকালে গাড়িবহর থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলে ব্যতিক্রমী মুহূর্তের জন্ম দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে ক্রীড়াসামগ্রীও তুলে দেন।

সোমবার (১৩ জুলাই) গৌরনদী থেকে বরিশাল নগরে আসার পথে বরিশাল ক্যাডেট কলেজসংলগ্ন শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় তিনি গাড়িবহর থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, তাদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন এবং শিক্ষার্থীদের অনুরোধে তাদের সঙ্গে সেলফি তোলেন। এ দৃশ্য উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী গৌরনদীতে পৌঁছান। সেখানে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল–বাটাজোর খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে একযোগে দুই হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পাশাপাশি ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

53365b82-945e-431b-b6cc-f407f6d91dfc

গৌরনদী থেকে বরিশালে আসার পথে বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

পরে বেলা সোয়া ২টার দিকে বরিশাল নগরের ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরদী খাল এলাকায় পৌঁছে খালের দুই তীরে একযোগে প্রায় সাড়ে ৩৫০টি গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশ নেন।

বিকেলে সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিশ্রাম শেষে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...