বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই জুলাই ২০২৬ সকাল ১১:০১
১৭২
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দি এলাকায় স্থানীয় জনগণের সহায়তায় অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফিরোজ জামাদ্দার ও তার তিন সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার (১২ জুলাই) রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, ভোলা সদর থানাধীন পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দি সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণ কুখ্যাত ডাকাত ফিরোজ জামাদ্দার ও তার তিন সহযোগীকে আটক করে এবং তাৎক্ষণিকভাবে বাংলাদেশ কোস্ট গার্ডকে বিষয়টি অবহিত করে।
এরপর রবিবার দুপুর ৩টার দিকে কোস্ট গার্ড সদসরা ঘটনাস্থলে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ, তিনটি দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়। পরে স্থানীয় জনগণের সহায়তায় আটক চারজনকে কোস্ট গার্ডের হেফাজতে নেওয়া হয়।
আটকরা হলেন— কুখ্যাত ডাকাত মো. ফিরোজ জামাদ্দার (৫৫), পিতা: ওবায়দুল হক, গ্রাম: দিদারুল্লাহ, ইউনিয়ন: চর খলিফা, থানা: দৌলতখান; মো. ফয়সাল (২৫), পিতা: কালু কাজী, গ্রাম: চরপাতা, থানা: দৌলতখান; মো. ইব্রাহিম (২৫), পিতা: জাহাঙ্গীর কাজী, গ্রাম: চরপাতা, থানা: দৌলতখান এবং মো. কামাল (৩০), পিতা: মৃত সাইদুল হক, গ্রাম: রতনপুর, ইউনিয়ন: শিবপুর, থানা: ভোলা সদর।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত