অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩


ভোলায় পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই জুলাই ২০২৬ রাত ০৯:৫৪

remove_red_eye

৪৩

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিরা।
সভায় জেলার পরিবেশ সংরক্ষণ, বনায়ন কার্যক্রম জোরদার, অবৈধ বৃক্ষ নিধন প্রতিরোধ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই পরিবেশ ব্যবস্থাপনা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পরিবেশ ও বন সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।