অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় প্রাথমিকে বৃত্তি পেলেন যুগান্তর সাংবাদিকের কণ্যা


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১২ই জুলাই ২০২৬ রাত ০৯:৪৮

remove_red_eye

২০৫

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ জুয়েলের মেঝ কন্যা সাওদা বিনতে আবদুল্লাহ প্রাথমিক বৃত্তি প্রাপ্ত হন।
রোববার দুপুর সাড়ে ১২ টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঘোষিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে থেকে এই তথ্য জানা যায়।সাউদা বিনতে আবদুল্লাহ হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করেন। যার রোল-৫০৩৯৩১৩। তিনি সাধারন বৃত্তিপ্রাপ্ত। সাওদা আবদুল্লাহ সবার কাছে দোয়া চান তিনি যেন ভালোভাবে পড়া-লেখা করে একজন ভালো দক্ষ চিকিৎসক হতে পারেন।
বৃত্তিপ্রাপ্ত সাওদার মাতা আয়শা ছিদ্দিকা জানান, কিডন জনিত প্রচন্ড অসুস্থ্যতার মধ্যে পরীক্ষায় অংশগ্রহন করে। প্রাপ্ত ফলাফলে খুশি। মেয়ের অসুস্থ্যতা ও ভবিষ্যতের জন্য সহলের দোয়া চেয়েছন।
এই ব্যাপারে হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম জানান, এই বছর স্কুলে ১০ জন বৃত্তি পেয়েছেন। অসুস্থ্যতা নিয়ে পরীক্ষায় অংশগ্রহন করে সাওদা বৃত্তি পাওয়ায় তিনিসহ স্কুলের শিক্ষকরা খুশি হয়েছেন।