অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ | ১১ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই জুলাই ২০২৬ রাত ০৯:৩৮

remove_red_eye

১৩৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলার তজুমদ্দিন উপজেলার চাচরা ইউনিয়নের দক্ষিণ চাচরা এলাকায় ৫ বছর বয়সী এক শিশুকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।শিশুটি বর্তমানে প্রচণ্ড ট্রমার মধ্যে রয়েছে। 
পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ভোলার তজুমদ্দিনের দক্ষিণ চাচড়া এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী। শনিবার সকালে স্কুল ছুটির পর শিশুটি তার বড় ভাইয়ের সাথে বাড়ি ফেরার পথে একটি দোকানের সামনে অপেক্ষা করছিল। এ সময় দোকান বন্ধ থাকায় ভাই অন্য কাজে ব্যস্ত হলে অভিযুক্ত নয়ন শিশুটিকে ‘মজা’ খাওয়ানোর লোভ দেখিয়ে স্কুলের নিচে নিয়ে যায় এবং তার পায়জামা খুলে ফেলে। শিশুটির চিৎকারে তার বড় ভাই ও স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত নয়ন পালিয়ে স্কুলের টয়লেটে গিয়ে লুকায়। পরবর্তীতে তার মা এসে তাকে সেখান থেকে নিয়ে যায়।অভিযুক্ত যুবকের নাম নয়ন (১৫), সে স্থানীয় নূরনবী ও কমলা দম্পতির ছেলে এবং একটি মাদ্রাসার ছাত্র।
পরে পুলিশ ও স্থানীয় মুরুব্বিদের হস্তক্ষেপে শিশুটিকে চিকিৎসার জন্য প্রথমে তজুমদ্দিন হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আরাফাত রহমান জানান, শিশুটি শনিবার বিকালে ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে।  তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে ।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। ভিকটিম পরিবার তারা হাসপাতাল থেকে ফিরে  আসলে মামলা হবে।আসামীকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।

ভোলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভোলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভোলায় সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম অনুষ্ঠিত রাসূল (সা.)-এর সংগ্রামী জীবন অনুসরণের আহ্বান

ভোলায় সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম অনুষ্ঠিত রাসূল (সা.)-এর সংগ্রামী জীবন অনুসরণের আহ্বান

ভোলায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ভোলায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন কেউ আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন কেউ আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী

মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী

মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে আজ

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে আজ

আরও...