চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২০ রাত ০৯:৩৩
৭০৮
চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলার বজ্রপাতে কলেজ ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ২জন। রবিবার সকাল সাড়ে ৮টায় শশীভূষণ থানার পশ্চিম এওয়াজপুর গ্রামে বজ্রপাতে বেগম রহিমা ইসলাম কলেজের বি এ ১ম বর্ষের ছাত্র ফরহাদ হোসেন নয়ন (২১)’র মৃত্যু হয়েছে। এবং তার ভাই আনোয়ার ও আহাম্মদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বশির মেস্তুরীর ছেলে মোঃ ফরহাদ হোসেন(২৩) আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। মৃত ফরহাদ হোসেন নয়ন পশ্চিম এওয়াজপুর গ্রামের ১ নং ওয়ার্ডের হোসেন পাটওয়ারীর ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা ফরহাদ ও তার ছোট ভাই নিজস্ব গরুকে বিলে চড়াতে নিয়ে যাওয়ার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে সে মারা যায়। তার ছোট ভাই আনোয়ারের শরীর ঝলছে যায়। প্রত্যক্ষদর্শীরা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে নিয়ে গেলে চিকিৎসক ফরহাদ হোসেন নয়নকে মৃত ঘোষণা করেন। আহত আনোয়ার ও আহাম্মদ পুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোঃ ফরহাদ বাড়ীর পাশে গরুর ঘাস কাটতে গেছে বিজলী পরার সাথে সাথে ফরহাদ বিলের মধ্যে পরে যায়।
সেখান থেকে স্বজনেরা ফরহাদকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। মুমুর্ষ অবস্থার কারনে উন্নত চিকিৎসার জন্য আহাম্মদপুরের ফরহাদকে বরিশাল রেফার করা হয়।আর এওয়াজপুরের আহত আনোয়ার চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বজ্রপাতে এওয়াজপুরের ১টি গরু ও ২টি ছাগল মারা গেছে। শশীভূষন থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, বজ্রপাতে কলেজ ছাত্র ১ জন নিহত।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত