অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ | ২৯শে শ্রাবণ ১৪৩৩


মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১১ই জুলাই ২০২৬ রাত ০৯:২৭

remove_red_eye

১০২

মনপুরা প্রতিনিধি  : টানা ৭ দিনের ভারী বর্ষণে ভোলার মনপুরা উপকূলে ১০ গ্রামের ২০ হাজারের ওপরে মানুষ পানিবন্দি হয়ে চরম মানবেতর জীবনযাপন করছে। একসপ্তাহ পার হলেও এখন পর্যন্ত ওই সমস্ত এলাকার মানুষের ভাগ্যে জুটেনি কোন ত্রান কিংবা শুকনো খাবার।

এমনকি সরকারি-বেসরকারি ও কোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জলজটে আটকা বানভাসি মানুষের কাছে ত্রান নিয়ে পাশে দাঁড়ায়নি। এতে এই উপকূলের বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভ ও খাবারের হাহাকার তৈরী হয়েছে।

এদিকে গত এক সপ্তাহ ধরে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ ঘর থেকে বের হতে না পারায় কর্মহীন হয়ে পড়েছে। ওই সমস্ত পরিবারে দেখা দিয়েছে তীব্র খাবার ও বিশুদ্ধ পানির সংকট।

শনিবার সকাল থেকে মনপুরা উপকূলে বৃষ্টি পড়া বন্ধ হলেও আকাশ ছিল মেঘলা। তারপরও এখন পর্যন্ত এই উপকূলের বিস্তীর্ণ এলাকায় পানি জমে জলাবদ্ধতা রয়েছে।

এদিকে মনপুরার মূলভূখন্ডে পানি নিষ্কাশনের জন্য তিন তরুন সমাজসেবকের সাথে উপজেলা যুবদলের একাধিক টিম মাঠে থেকে পানি নিষ্কাশনের কাজ করছে বলে যুগান্তরকে নিশ্চিত করেন মনপুরা উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা ও সদস্য সচিব হাফেজ আবদুর রহিম। 

তারা জানান, চরফ্যাসন-মনপুরা আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশে দুর্গত এলাকায় মাঠে থেকে পানি নিষ্কাশনের কাজ করছে যুবদল।

এদিকে শনিবার আবহাওয়া খারাপ থাকায় ঢাকা থেকে মনপুরা-হাতিয়ার উদ্দেশ্য কোন লঞ্চ আসেনি। এতে মনপুরা সাথে রাজধানী ঢাকার যোগাযোগ বন্ধ রয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, পানিবন্দি ১০ গ্রামের বাসিন্দারা সরকারি-বেসরকারি কোন সাহায্য না পেয়ে কেউ ঘরের খাটের ওপর আবার কেউ উঁচু কাঠের ওপর চুলা বসিয়ে রান্না করছে। তবে বেশির ভাগ মানুষের চুলায় হাড়ি ওঠেনি। তারা সবাই পানি ও মুড়ি খেয়ে কোনমতে জীবনযাপন করছে। তাও আবার বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে সর্বত্ত।

এদিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড, দাসের হাট, সোনারচর ও চরজ্ঞান গ্রামের বাসিন্দাদের অবস্থা সবেচয়ে নাজুক। এছাড়াও উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টারহাট ও চরগোয়ালিয়া গ্রাম, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর ও সাকুচিয়া গ্রাম ও মনপুরা ইউনিয়নের আন্দিরপাড় ও কাউয়ারটেক এলাকায় এখনও জলাবদ্ধ অবস্থায় দিনযাপন করছে স্থানীয়রা।

ওই সমস্ত এলাকার বাসিন্দারা জানান, ৭ দিন ধরে পানিবন্দি অবস্থায় দিনযাপন করছি। উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দলের কেউ আমাদের খোঁজ খবর নেয়নি। এমনকি সরকারি-বেসরকারি কেউ ত্রান দিয়ে আমাদের সাহায্য করেনি। আমারা না খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে উপোষ দিনযাপন করছি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে বেড়ীবাঁধ নির্মান করায় আজ আমাদের এই অবস্থা। 

একই কথা বলেন উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের দুর্গত এলাকার সকল বাসিন্দারা। আবার অনেকে ক্ষোভ প্রকাশ করেন ত্রান ও বিশুদ্ধ পানি না পাওয়ায়।

এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু মুছা সাংবাদিকদের জানান, প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। তাদের সরকারিভাবে সাহায্য সহযোগিতা করা হবে।

এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড(পাউবো) ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আসাফউদ্দৌলা জানান, পানি নিষ্কাশনের জন্য পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। এছাড়ও খাল খননের প্রকল্প গ্রহন করা হচ্ছে।





মিয়ানমারে পাচারের সময় চরফ্যাশনে ২৯৩ বস্তা সার জব্দ, আটক ৪

মিয়ানমারে পাচারের সময় চরফ্যাশনে ২৯৩ বস্তা সার জব্দ, আটক ৪

বোরহানউদ্দিনে গোডাউন থেকে দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ

বোরহানউদ্দিনে গোডাউন থেকে দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ

মনপুরায় মেঘনায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ ড্রেজারসহ ৫ জন আটক

মনপুরায় মেঘনায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ ড্রেজারসহ ৫ জন আটক

মনপুরায় দাদা'র সাথে খেলতে গিয়ে পুকুরে পানিতে ডুবে দুই বছরের নাতির মৃত্যু

মনপুরায় দাদা'র সাথে খেলতে গিয়ে পুকুরে পানিতে ডুবে দুই বছরের নাতির মৃত্যু

কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

মায়ের কোলে সন্তানের লাশ, এর চেয়ে মর্মান্তিক ঘটনা মনে পড়ে না: রিজভী

মায়ের কোলে সন্তানের লাশ, এর চেয়ে মর্মান্তিক ঘটনা মনে পড়ে না: রিজভী

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে :  বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বৈঠক আহ্বান

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বৈঠক আহ্বান

ঈদে মিলাদুন্নবী (সা.) কবে জানা যাবে বৃহস্পতিবার

ঈদে মিলাদুন্নবী (সা.) কবে জানা যাবে বৃহস্পতিবার

আরও...