অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই জুলাই ২০২৬ রাত ০৯:২৪

remove_red_eye

৬১৮

লালমোহন প্রতিনিধি : লালমোহনে সাংবাদিকের ছেলেকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা ও গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত ১০ জুলাই (শুক্রবার) আসরবাদ লালমোহন পৌরসভার ৩নং ওয়ার্ডের নোয়াবআলী হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
আক্রান্ত শিক্ষার্থী আশপিয়ার রহমান তন্ময় (১৬) লালমোহন আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তিনি লালমোহন প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বর্তমানে ঢাকায় কর্মরত সাংবাদিক আবদুস সাত্তার হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তন্ময় শুক্রবার আসর বাদ তাহার নিজ বাসা থেকে বেড় হয়ে রাস্তার দিকে যাওয়ার সময়, একই বাড়ির বজলু হাওলাদারের ছেলে জাকির রাজ পূর্ব শত্রুতার জের ধরে এই পরিকল্পিত হামলা চালায়। হামলার পর জাকির রাজ পলাতক রয়েছে।
তন্ময়ের পরিবার জানিয়েছে, হত্যার উদ্দেশ্যেই জাকির রাজ এই হামলা করেছে। হামলার পর প্রতিবেশীরা তন্ময়কে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার বাম পা ভেঙে এবং শরীরের বিভিন্ন স্থানে মারের দাগ নিয়ে বাসায়-তে চিকিৎসা নিচ্ছেন এ-সময় তার সাথে থাকা মোবাইল নিয়ে যায় জাকির ।
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউল ইসলাম জানান, হামলার ঘটনায় আহত হয়েছে এক শিক্ষার্থী বিষয়টি জানতে পেরেছি তবে কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।