চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১০ই জুলাই ২০২৬ দুপুর ০২:৪৮
১৮৯
এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন থেকে: এক সপ্তাহের অবিরাম ভারি বর্ষণে নদী সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় চরফ্যাশন উপজেলার উপকূলীয় অঞ্চলের শতশত গ্রাম প্লাবিত হয়েছে।
নদী উত্তাল থাকায় ঢালচর, চর নিজাম এবং চরপাতিলাসহ ছোটো ছোটো অনেক চরাঞ্চলের সঙ্গে নৌ-যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রয়েছে। নদীতে থাকা সকল ধরনের নৌ-যান উপকূলে নিরাপদ আশ্রয়ে রয়েছে বলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে। এছাড়াও নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায়, উপজেলার একাধিক ইউনিয়নে প্রবল জোয়ারের পানি প্রবেশ করেছে। আসলামপুর ইউনিয়ন,মাদ্রাজ ইউনিয়ন, হাজারিগঞ্জ ইউনিয়ন,জাহানপুর ইউনিয়ন, চরমানিকা ইউনিয়ন,নীলকমল ইউনিয়নের বাংলাবাজার ঘোষেরহাট ও চরমানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া, নজরুল নগর বাবুরহাট চর নলুয়াসহ ঢালচর,কুকরি-মুকরি এবং চরপাতিলা, চর নিজামে ভারি বর্ষণের প্রভাবে নদীর পানির উচ্চতা বেড়ে খাল বিল,পুকুর জলাশয় মাছের ঘের কৃষি ফসল তলিয়ে গিয়েছে। এছাড়াও একাধিক ইউনিয়নের স্লুইসগেট বন্ধ থাকায় জলাবদ্ধতার কারণে বাসাবাড়িতে পানি প্রবেশ করে। যার ফলে হাস মুরগীর খামারসহ গবাদিপশুর খামারেও পানিতে ডুবে আছে। উপকূলীয় মানুষের জীবন জীবিকা থমকে গেছে গত এক সপ্তাহের অবিরাম এ ভারি বর্ষণে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, অবিরাম বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে ও সংকট মোকাবিলা এবং সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত