অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩


সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৯ই জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮

remove_red_eye

১০

মনপুরা প্রতিনিধি : বঙ্গোপসাগরে লঘু চাপ সৃষ্টির সমুদ্র বন্দর ৩ নং নম্বর সর্তক সংকেত ও নদী বন্দরকে ১ নং,সর্তক সংকেত জারী থাকার কারেন ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার সাথে সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে। এতে সারাদেশে থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দ্বীপ উপজেলা মনপুরা।
 
বৃহস্পতিবার দুপুরে মনপুরার সাথে ৫ নৌরুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে বলে যুগান্তরকে নিশ্চিত করেন ভোলা জেলা বিআইডব্লিউটিএর (নদীবন্দর) সহকারি পরিচালক নির্মল কুমার রায়।
হাজিরহাট সিট্রাক ঘাট ও রামনেওয়াজ ঢাকা সার্ভিস ঘাটের বাসিন্দরা জানান, সকাল ১০ টায় ভোলা যাওয়ার জন্য,বেশ কয়েকজন যাত্রী হাজিরহাট সিট্রাক ঘাটে এসেছিল। নৌযান বন্ধ থাকায় তারা ফিরে গেছে।
এদিকে রামেনওয়াজ ঢাকার সার্ভিস ঘাটে ঢাকা যাওয়ার জন্য যাত্রীরা আসলেও ঢাকা থেকে কোন লঞ্চ আজকে না আসায় ঢাকা যেতে পারেনি ঢাকাগামী যাত্রীরা।
এই ব্যাপারে ভোলা আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মাহবুবুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ভোলা ৫৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। লঘুচাপের কারেন সমুদ্র বন্দরকে ৩ নম্বর সর্তক সংকেত ও নদীবন্দরকে ১ নং সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এই ব্যাপারে ভোলা জেলা বিআইডব্লিউটিএর সহকারি পরিচালক (নদীবন্দর) নির্মল কুমার রায় জানান, লঘুচাপ ও সর্তক সংকেত থাকায় জেলার সকল নৌযান বন্ধ রয়েছে।