অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহন ফরাজগঞ্জে নৌকার প্রার্থীর সাথে প্রতিদ্বন্দিতায় ৪ প্রার্থী

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা অক্টোবর ২০২০ রাত ১০:০৭

remove_red_eye

৬৫০

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেষ পর্যন্ত নৌকার প্রার্থীর সাথে ৪ প্রার্থী প্রতিদ্বন্দিতার জন্য মাঠে রয়ে গেছেন। ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিলেও শনিবার প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ৫ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন ফরম প্রত্যাহার করে নেন। এছাড়া ৫জন সাধারণ সদস্য প্রার্থীও মনোনয়ন ফরম প্রত্যাহার করেন। এর ফলে ৫ চেয়ারম্যান প্রার্থী, ১৩ জন সংরিক্ষত ওয়ার্ডের মহিলা মেম্বার প্রার্থী ও ৪৪ জন সাধারণ সদস্য প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন এ ইউনিয়নে।

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ফরহাদ হোসেন মুরাদের সাথে প্রতিদ্ব›িদ্বতার জন্য মাঠে আছেন ফরহাদ হোসেন নাঈম, মোঃ ফয়েজুল্যাহ ফয়েজ, মোঃ কামাল হোসেন রিপন ও ইসলামি আন্দোলনের তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ ছাড়া অন্যরা আওয়ামী লীগ সমর্থীত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন। তবে উপজেলা আওয়ামী লীগ থেকে তাদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। বিএনপি মনোনিত কোন প্রার্থী নেই এ ইউনিয়নে।

মনোনয়ন ফরম প্রত্যাহার করেছেন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আবুল বাশার সেলিম, আবুল বাশার, রেহেমের রহমান বুলবুল, মোঃ আলমগীর ও মোঃ আব্দুস শহিদ। এছাড়া ইউপি সদস্যদের মধ্যে মনোনয়ন ফরম প্রত্যাহার করেছেন ১নং ওয়ার্ডের মোঃ সামছুদ্দিন, ৬নং ওয়ার্ডের মোঃ অলিউল্যাহ, মোঃ ছিদ্দিক, ৭নং ওয়ার্ডের আমজাদ হোসেন মামুন ও আল ইসলাম।
আগামীকাল ৪ অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এ ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে আগামী ২০ অক্টোবর।  ফরাজগঞ্জ ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৯৫২ জন। এর মধ্যে পূরুষ ভোটার ১০ হাজার ১২৫ জন। নারী ভোটার ৯ হাজার ৮২৭ জন। ভোট কেন্দ্র ১০টি।

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...