অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৩

remove_red_eye

২৫৫

চরফ্যাশন  প্রতিনিধি: "সেবার আলো ঘরে ঘরে, নিরাপদ প্রসব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চরফ্যাশন উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে নরমাল ডেলিভারি উৎসাহিত করার লক্ষ্যে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ সভাপতিত্বে
অনুষ্ঠানে বক্তব্য দেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন টিপু, বিএনপি নেতা কয়সর আহাম্মদ কমল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ছালাউদ্দিন, প্রভাষক নজরুল ইসলামসহ আরও অনেকে।
এ সময় চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এফপিআই, এফডব্লিউভি, এফডব্লিউএ এবং মিডওয়াইফ সেবাদানকারীরা উপস্থিত থেকে নিজ নিজ কেন্দ্রের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন।
অনুষ্ঠানে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর প্রতিনিধি এবং পিআইচডির জেলা ব্যবস্থাপক জাকির হোসেনসহ সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, গরিব ও দুস্থ গর্ভবতী মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহ করা হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে নরমাল ডেলিভারিকে আরও উৎসাহিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় নিরাপদ প্রসবসেবা পৌঁছে দেয়া সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...