অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৮ই জুলাই ২০২৬ রাত ১০:৩০

remove_red_eye

১৪

মনপুরা  প্রতিনিধি : ভোলার মনপুরায় টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে মেঘনার পানি বিপদসীমার ২৯ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছে। এতে উপকূলের বেড়ীর বাহিরে নিম্নাঞ্চল ও চরাঞ্চল ৩-৪ ফুট জোয়ারে প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ১০ হাজার মানুষ।এদিকে বুধবার দুপুর পর্যন্ত একটানা বৃষ্টি হচ্ছিল। গত ৪ দিন ধরে উপকূলে টানা বর্ষণে মূল ভূখন্ডে পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

বিপাকে পড়েছে হাজার হাজার বাসিন্দা।অপরদিকে মরপুরা থেকে বিচ্ছিন্ন চরকলাতলী, ডালচর ও কাজীর চরে ৩-৪ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে মনপুরায় মেঘনার পানি বিপদসীমার ২৯ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছে বলে  নিশ্চিত করেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোঃ আসাফউদ্দৌলা। 

সরেজমিনে ঘুরে দেখা যায়, টানা বর্ষণে মনপুরার মূল ভূখন্ডের মধ্যে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা উত্তর সাকুচিয়া, দক্ষিণ সাকুচিয়া, হাজিরহাট ও মনপুরা ইউনিয়নের আবাসন প্রকল্পে ঘরে বসবাসরত বাসিন্দাদের। গত তিনদিন বৃষ্টির পানিতে ডুবে রয়েছে ওই সমস্ত ঘর। এতে চুলায় হাড়ি না ওঠায় অনেকে রয়েছে উপোস, কেউ শুকনো খাবার খেয়ে দিনযাপন করছে।
এছাড়া উপকূলের সর্বত্রই ২-৩ ফুট পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছে উপকূলের খেটে খাওয়া মানুষগুলো। উপকূলের হাট-বাজার বন্ধ রয়েছে। মানুষ ঘর থেকে বের হতে পারছেনা। স্থানীয়রা জানান, মনপুরায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে চারপাশের বেড়ীবাঁধের কাজ করায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আজকে তাদের এতো কষ্ট হচ্ছে।
এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)  ডিভিশন -২ এর নির্বাহী প্রকোশলী মোঃ আসাফউদ্দৌলা জানান, টানা বর্ষণে ও মেঘনার পানি বিপদসীমার ওপর প্রবাহিত নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি নিষ্কাশনের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...