অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩


টানা বৃষ্টির ভোগান্তি আর কতদিন?


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬

remove_red_eye

৩৩

বছরের তৃতীয় বৃষ্টি বলয় ‘ধারা’র প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত। কোথাও ভারী আবার কোথাও ধীরগতির দীর্ঘ সময়ের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। দেশের উত্তরাঞ্চলের নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। চরম ভোগান্তিতে রাজধানী ঢাকার মানুষও।

অন্যদিকে বুধবার (৮ জুলাই) দুপুরে ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একটি মক্তবে পাহাড় ধসে পাঁচ শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন। এছাড়া কক্সবাজার এবং বান্দরবানেও ভারী বৃষ্টিতে পাহাড় ও দেয়াল ধসে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

কিন্তু টানা বৃষ্টির এই ভোগান্তি এবং প্রাণহানি আর কতদিন থাকবে? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস? বুধবার (৮ জুলাই) এ বিষয়ে ফেসবুকে একগুচ্ছ পোস্ট দিয়েছে আবহাওয়া পূর্বাভাস নিয়ে কাজ করা ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম’।  

0

বিকেল সাড়ে তিনটার দিকে দেওয়া এক পোস্টে তারা বলছে, ‘দেশের দক্ষিণাঞ্চলের মানুষ বর্ষার এমন বৃষ্টি দেখেনি বহুদিন। আগামী তিন দিনে আরও ভারী বর্ষণের সম্ভাবনা আছে। সেই সঙ্গে খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোতেও বৃষ্টি হতে পারে। এমনকি সারাদেশে দফায় দফায় ভারী বৃষ্টি হতে পারে।’

ওয়েদার অবজারভেশন টিম অন্য একটি পোস্টে জানিয়েছে, দেশের উপকূল এবং পূর্বাঞ্চলে ভারী বর্ষণ এখনো চলমান। আরেকটি পোস্টে জানানো হয়েছে, ইতোমধ্যেই সাঙ্গু, মাতামুহুরি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্য একটি পোস্টে সংস্থাটি জানাচ্ছে, ইতোমধ্যেই চট্টগ্রাম কক্সবাজারসহ পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে টানা অতিভারী বর্ষণের ফলে মাঠঘাট কানায় কানায় পরিপূর্ণ হয়ে জলাবদ্ধতা ও নিচু এলাকা প্লাবিত হয়েছে। আগামী ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি জেলায় দফায় দফায় আরও অতিভারী বর্ষণের সম্ভাবনা আছে। 

1

এর ফলে এসব জেলায় পাহাড়ি ঢলের সৃষ্টি হয়ে পাহাড় ধস ও নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে এবং যেসকল এলাকা ইতোমধ্যেই প্লাবিত হয়েছে, সেসব স্থানে বন্যা পরিস্থিতির অনেক অবনতি ঘটতে পারে।

এই সময়ে পাহাড়ি এলাকা অবস্থান করা খুবই ঝুকিপূর্ণ হতে পারে বলে জানাচ্ছে ওয়েদার অবজারভেশন টিম। তারা বলছে, ইতোমধ্যেই বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে, যা সামনে আরও বাড়তে পারে। 

এক্ষেত্রে প্রশাসনের জারি করা সকল বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে ওয়েদার অবজারভেশন টিম। তারা বলছে, ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বর্ষণের ফলে ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী জেলায় নদীর পানি বৃদ্ধি পেতে পারে। নদীতীরবর্তী জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বৃষ্টি কতদিন থাকবে- এ বিষয়ে ওয়েদার অবজারভেশন টিম জানাচ্ছে, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে এবং ঢাকা বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এছাড়া বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের অন্যত্র নতুন করে মেঘ তৈরি হয়ে বৃষ্টি শুরু হতে পারে। 

3

এখন পর্যন্ত খুলনা এবং রাজশাহী বিভাগে তুলনামূলক বৃষ্টি কম থাকলেও আগামী ৭২ ঘণ্টার মধ্যে এসব জেলার অধিকাংশ এলাকায় ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। তারা বলছে, বৃষ্টি বলয় ‘ধারা’ তার সর্বোচ্চ সক্রিয়তা প্রদর্শন অব্যাহত রাখতে পারে। 

এদিকে বিকেল পৌনে চারটার দিকে দেওয়া সর্বশেষ পোস্টে আবহাওয়া অবজারভেশন টিম জানিয়েছে, প্রবল সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪-৩৬ ঘণ্টায় সারাদেশে বৃষ্টির পাশাপাশি রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশকিছু জেলায় অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 

ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লক্ষীপুর, নোয়াখালী, ফেনী,চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও এর আশেপাশের কিছু জেলায় দফায় দফায় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

4আরও বলছে, এতে অনেক স্থানে জলবদ্ধতা,বন্যা প্রবন নিচু এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে প্লাবিত হওয়া ও পাহাড়ি এলাকায় পাহাড় ধসের সম্ভাবনা আছে। এছাড়া আগামী ২৪ ঘণ্টাতেও দেশের ৬৪ জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। 

১২ জেলায় বন্যার আভাস

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং ১২ জেলার বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। 

মঙ্গলবার (৭ জুলাই) বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি বিষয়ক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

মঙ্গলবার সকাল ৯টার তথ্য অনুযায়ী, পর্যবেক্ষণাধীন কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি। মোট ১২৭টি পানি সমতল পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩৮টিতে পানি বেড়েছে, ৮৬টিতে কমেছে এবং তিনটিতে অপরিবর্তিত রয়েছে।

5

৬ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

বুধবার (৮ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে দেশের ছয় বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দেশের অনেক জায়গায় বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সন্ধ্যার মধ্যে দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

অন্যদিকে বুধবার (৮ জুলাই) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, মধ্যরাতের মধ্যে ঢাকাসহ দেশের ১৮ অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

2

পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও তিনি জানান।

এর আগে গত ১৩ থেকে ১৭ মার্চের মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে সক্রিয় ছিল বছরের প্রথম বৃষ্টি বলয় ‘গোধূলী’। এটি বেশি সক্রিয় ছিল সিলেট ও ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের উত্তর–পূর্বাংশ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে। এর প্রভাবে জেলাগুলোতে দফায় দফায় ঝড়-বৃষ্টি হয়।

এরপর গত ২৫ এপ্রিল দেশে ধেয়ে আসে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’। যার প্রভাবে ৭ মে পর্যন্ত টানা ১২ দিন দেশের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টি হয়। দুটি বৃষ্টি বলয়েরই আভাস দিয়েছিল বাংলাদেশ ওয়েদার অবজারবেশন টিম।





রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী

ভিসা পলিসি চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

ভিসা পলিসি চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

প্রধানমন্ত্রীর ওপর সন্তুষ্ট দেশের ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ

প্রধানমন্ত্রীর ওপর সন্তুষ্ট দেশের ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ

আরও...