অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩


ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই জুলাই ২০২৬ রাত ১০:১০

remove_red_eye

৩৪

লালমোহন প্রতিনিধি : সিএনজি অটোরিক্সার সকল প্রকার বৈধ কাগজপত্র থাকা সত্তেও ভোলা চরফ্যাশন সড়কের বিভিন্ন স্থানে লাঠিয়াল বাহিনী দ্বারা গাড়ী ভাংচুর ও সিএনজি চালকদের মারধর ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে ভোলা জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় নিকট ন্যায্য বিচার প্রত্যাশায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভোলা  সদর উপজেলা সিএনজি মালিক সমবায় সমিতির আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। অপরদিকে ভোলার লালমোহনে সিএনজি চালকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় লালমোহন থানার মোড়ে  উপজেলা সিএনজি মালিক শ্রমিক সম্মিলিত পরিষদের আয়োজনে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ভোলা জেলার বাস মালিক সমিতির লাঠিয়াল বাহিনী ও সন্ত্রাসী  বাহিনী দ্বারা সিএনজি চালকদের উপর প্রতিনিয়ত নির্যাতন গাড়ি ভাঙচুর করা সহ গাড়ি থেকে যাত্রী নামিয়ে দেওয়ার  কারণে আমরা আজকে রাস্তা অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দিয়েছি।

তারা আরো বলেন, ভোলা চরফ্যাশন রোডে সিএনজি চললে বাস চলবে আর সিএনজি না চললে কোন বাস চলতে দেওয়া হবে না। এ এদিকে রাস্তায় শুয়ে  সিএনজি চালকদের  রাস্তার অবরোধ করার কারণে ভোলা  ফ্যাশন মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকায় রাস্তার দুই পাশে দীর্ঘ  যানজটে সৃষ্টি হয়েছে।