চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই জুলাই ২০২৬ রাত ১০:০৬
১৭৯
চরফ্যাশন প্রতিনিধি : জেলেদের জাতীয় তথ্যভান্ডার হালনাগাদ ও মানবিক সহায়তা কর্মসূচির (ভিজিএফ) আওতায় সঠিক উপকারভোগী বাছাইয়ের জন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দেশব্যাপী প্রকৃত জেলেদের ডেটাবেজ হালনাগাদের কাজ চলমান রয়েছে । তারই ধারাবাহিকতায়
চরফ্যাশন উপজেলায় জেলে পরিবারের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ’র সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার মো. এমাদুল হোসেন, সাবেক পৌর মেয়র বিএনপি সেতা আমিরুলইসলাম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, সাবেক উপজেলা যুবদল সভাপতি আশ্রাফুররহমান দিপুফরাজী ,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুর নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতান সালাউদ্দিন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সোহাগ,সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নের্তৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সচিবসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, সরকার ভিজিএফের উপকারভোগীদের তালিকা হালনাগাদের জন্য ১৫ দিনের সময় নির্ধারণ করেছে। সকলের আন্তরিক সহযোগিতা পেলে নির্ধারিত সময়ের মধ্যেই সঠিক ও হালনাগাদ তালিকা প্রস্তুত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আলোচনা সভায় অংশ নেওয়া মৎস্যজীবী প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিরা বলেন, অতীতে ভিজিএফের তালিকা প্রণয়নে দলীয়করণের অভিযোগ ছিল। তারা দাবি করেন, এবার যেন কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব না হয় এবং শুধুমাত্র প্রকৃত জেলেরা তালিকাভুক্ত হন।
বক্তারা আরও জানান, চরফ্যাশনের ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ মোট ২২টি এলাকায় প্রায় ৪৪ হাজার জেলে কার্ড রয়েছে। তাদের অভিযোগ, বিগত সময়ে দলীয় বিবেচনায় প্রায় ২০ হাজার কার্ড প্রদান করা হয়েছে, যার ফলে অনেক প্রকৃত জেলে বঞ্চিত হয়েছেন। ভবিষ্যতে এমন অনিয়মের পুনরাবৃত্তি রোধ করে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তালিকা হালনাগাদের দাবি জানান তারা। সভায় পূর্বের তালিকা থেকে ভূয়া জেলে বাদ দিয়ে হালনাগাদকৃত তালিকায় প্রকৃত জেলেদের নাম অর্ন্তভুক্তির বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত