অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই জুলাই ২০২৬ রাত ১০:০৪

remove_red_eye

১৯৫

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে তালাকপ্রাপ্ত স্ত্রীর কথিত পরকীয়া প্রেমিকের হামলায় আহত হয়েছেন প্রবাসী মো. ইয়াসিন। চরফ্যাশন আদালত ভবনের সামনে ইট দিয়ে মাথায় আঘাত করায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 মঙ্গলবার (৭ জুলাই) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের কাছে তিনি হামলার অভিযোগ তুলে ধরেন। এর আগে গত শনিবার (৪ জুলাই) বিকেলে চরফ্যাশন আদালত ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে। ইয়াসিন চরফ্যাশন উপজেলার চর কলমি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর মোঙ্গল গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

ইয়াসিন জানান, একটি মামলার কাজে তিনি চরফ্যাশন আদালতে যান। সেখানে গিয়ে তিনি তার তালাকপ্রাপ্ত স্ত্রী শারমিন ও তার কথিত পরকীয়া প্রেমিক শশীভূষণ এলাকার মঞ্জুকে একসঙ্গে বসে থাকতে দেখেন। এ সময় মঞ্জু তাকে লক্ষ্য করে গালিগালাজ শুরু করেন। পরে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে শারমিন মঞ্জুর হাতে একটি ইট তুলে দেন। এরপর ওই ইট দিয়ে মঞ্জু তার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে আদালত প্রাঙ্গণে থাকা আইনজীবী ও উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চরফ্যাশন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হিরন বলেন, "ঘটনাটি আমার সামনেই ঘটেছে। মঞ্জুই ইয়াসিনকে মারধর করেছে এবং ইট দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।"

ইয়াসিনের পরিবারের দাবি, ২০১৬ সালে চর কলমি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শারমিনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। ইয়াসিন প্রবাসে থাকা অবস্থায় তার স্ত্রী শশীভূষণ এলাকার মঞ্জুর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ পরিবারের। এছাড়া ইয়াসিনের ব্যাংক হিসাব থেকে কয়েক লাখ টাকা আত্মসাতেরও অভিযোগ করেন তারা। পরবর্তীতে এসব ঘটনার জেরে ইয়াসিন শারমিনকে তালাক দেন।

ইয়াসিন আরও অভিযোগ করেন, বৈবাহিক সম্পর্ক চলাকালে তার বিরুদ্ধে একটি যৌতুক মামলা করা হয়। এছাড়া গত বছর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন শশীভূষণ বাজারে তাকে আটকে মারধর করা হয়। ওই ঘটনায় তাকে মারধরের পর উল্টো তার নামেই মামলা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মঞ্জুর বক্তব্য জানতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। চরফ্যাশন থানার পুলিশ জানায়, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...