মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৭ই জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২০
১৮০
তলিয়ে গেছে গ্রামীণ সড়ক ফসলের মাঠ বিস্তীর্ণ এলাকা
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় টানা ভারী বর্ষণে উপজেলার ৫ টি ইউনিয়েনর বেশিরভাগ এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাঁটু থেকে কোমর পর্যন্ত তলিয়ে গেছে গ্রামীণ সড়ক, ফসলের মাঠ ও বিস্তীর্ণ এলাকা। এতে চরমে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও উপকূলের বাসিন্দারা।
মঙ্গলবার সকাল থেকে উপকূল জুড়ে ভারী বর্ষণ চলছিল। গত তিনধরে উপকূলে মুষুলধারের বৃষ্টি হচ্ছে।
এতে করে মানুষ ঘর থেকে বের হতে পারছেনা। নিম্ন আয়ের মানুষ ও খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। এতে পরিবারের দুর্ভোগ চরম আকার ধারন করেছে।
এদিকে মঙ্গলবার খোঁজ নিয়ে জানা যায়, মনপুরা বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের ঢালচর, কাজীরচর ও কলাতলী চরের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল ৩-৪ ফুট পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এতে মনপুরা উপকূলের মূল ভূখন্ডে বসবাসরত ও বিচ্ছিন্ন কলাতলীর এলাকার বাসিন্দরা ঘর থেকে বের হতে পারছেনা। দোকানপাঠ, ব্যবসা-বানিজ্য বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। সবচেয়ে বিপদে পড়েছে শ্রমজীবি মানুষগুলো। কাজ না করতে পারায় অনেকের চুলায় হাড়ি ওঠেনি।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রাম ও দক্ষিণ সাকুচিয়া এলাকার গ্রামের বেশির এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়াও হাজিরহাট ইউনিয়ের দাসেরহাট, চরযতিনের নিম্নাঞ্চল, সোনারচর গ্রামের পূর্ব ও পশ্চিম পাশ, মনপুরা ইউনিয়নের আন্দিরপাড় ও কাউয়ারটেক এলাকা ও উত্তর সাকুচিয়া এলাকার চরগোয়ালিয়া ও উত্তর সাকুচিয়া ইউনিয়নে জলবদ্ধতা সৃষ্টি হয়।
হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা সফিজল, হেলাল, ইউসুফ, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রাকিব, উত্তর সাকুচিয়া ইউনিয়নের সজিব, হাসান ও মনপুরা ইউনিয়নের নাহিদ ও মোস্তফা জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে মনপুরার চারপাশে বেড়ীর কাজ চলছে তাই বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। এছাড়াও প্রায় স্লুইস গেট অকেজো হয়ে পড়ে থাকায় খাল দিয়ে পানি নামতে পারছেনা।
এইব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আসাফউদ্দৌলা জানান, টানা বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। স্লুইসগেট মেরামত সহ পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত