অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় আটক-৪

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:০৩

remove_red_eye

৪৯

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবী মব-সৃষ্টি করে দুই নারী পুরুষকে গলায় জুতার মালা পড়িয়ে নির্যাতন ও মারপিটের ঘটনায় ৪ জনকে আটক করেছেন থানা পুলিশ। এঘটনায় ভুক্তভোগী মাহে আলম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
 
মঙ্গলবার (৭ জুলাই) ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নে উত্তর চাপড়ী গ্রামের নিজ বাড়ি থেকে ৪ আসামীকে আটক করা হয়। ৬ জুলাই সকাল ১১টার দিকে সোনাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সহিদ মেম্বারের বাড়িতে এই নির্যাতনের ঘটনা ঘটে।
 
মামলা সুত্র জানায়, সোনাপুর ৬নং ওয়ার্ডের দুলাল প্রধানের ছেলে মোঃ সজিব আবাসনে ঘর দিবে বলে একই এলাকার মৃত আঃ আলীর ছেলে মাহে আলম (৫৮)এর কাছে ২০ হাজার টাকা ও পরে একলক্ষ টাকা দাবী করেন। টাকা না দেয়ায় ক্ষুব্ধ হয়ে এক নারীর সাথে চারিত্রিক অপবাদ দিয়ে সবুজ গংরা মব সৃষ্টি করে দুই জনকে হাত পা বেঁধে নির্যাতন করে জুতার মালা পড়িয়ে এলাকায় ঘুড়িয়ে ফেজবুকে পোস্ট করেন। 
 
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, ফেজবুকে একটি ভিডিও দেখে এলাকা পরিদর্শন ও তদন্ত করার পর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ সজিব, রাকিব হোসেন ভুট্টো, রায়হান ও রাসেদ নামে চারজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ রানা জানান, চাঁদাদাবী ও নির্যাতনের ঘটনায় মাহে আলম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নং ০৩, তারিখ ০৭.০৭.২০২৬ ইং। কর্মকর্তা আরো জানান, আটককৃত সজিবের বিরুদ্ধে তজুমদ্দিন থানায় ডাকাতিসহ ৬ টি মামলা রয়েছে। 

টানা বর্ষণে পানিবন্দি মনপুরা: তলিয়েছে সড়ক-ফসলের মাঠ, দুর্ভোগে লাখো মানুষ

টানা বর্ষণে পানিবন্দি মনপুরা: তলিয়েছে সড়ক-ফসলের মাঠ, দুর্ভোগে লাখো মানুষ

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় নির্দেশনা জারি

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় নির্দেশনা জারি

তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, জানালেন পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, জানালেন পানিসম্পদমন্ত্রী

বর্তমান সংসদকে দেশের ইতিহাসে সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

বর্তমান সংসদকে দেশের ইতিহাসে সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আ.লীগের সংশ্লিষ্টতা মিলেছে: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আ.লীগের সংশ্লিষ্টতা মিলেছে: চিফ প্রসিকিউটর

বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ২২ আগস্ট, চলবে চার ঘণ্টা

বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ২২ আগস্ট, চলবে চার ঘণ্টা

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

আরও...