বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৫২
৪২
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বর্তমান সংসদকে আমরা বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের প্রতি আমার প্রত্যাশা থাকবে, আপনারা এই সংসদকে আরও কার্যকর এবং গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলবেন।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদ ভবনে বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বামু) আয়োজিত ‘বাজেট হেল্পডেস্ক ২০২৬’- এর সপ্তম ব্রিফিং সেশনে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। অষ্টম ব্রিফিং সেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানসমূহ: সকল স্তরে বাজেট বরাদ্দ’ বিষয়ে আলোচনা করেন। ব্রিফিংয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন।
ব্রিফিংয়ে চিফ হুইপ সংসদের স্থায়ী কমিটিসমূহ— সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির সংবিধান ও কার্যপ্রণালি-বিধি অনুযায়ী ভূমিকা ও কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।তিনি বলেন, সংসদীয় স্থায়ী কমিটিগুলোর কার্যকর ভূমিকা সংসদীয় জবাবদিহি নিশ্চিত করা, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সুশাসন শক্তিশালী করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।নূরুল ইসলাম আরও বলেন, কার্যকর সংসদ গড়ে তুলতে সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, দায়িত্বশীলতা এবং কমিটিসমূহের কার্যক্রমে সম্পৃক্ততা অপরিহার্য।
ব্রিফিংয়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
টানা বর্ষণে পানিবন্দি মনপুরা: তলিয়েছে সড়ক-ফসলের মাঠ, দুর্ভোগে লাখো মানুষ
তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় আটক-৪
স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান
৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব
এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় নির্দেশনা জারি
তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, জানালেন পানিসম্পদমন্ত্রী
মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আ.লীগের সংশ্লিষ্টতা মিলেছে: চিফ প্রসিকিউটর
বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ২২ আগস্ট, চলবে চার ঘণ্টা
জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক