অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩


ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই জুলাই ২০২৬ রাত ০৯:০২

remove_red_eye

বাংলার কন্ঠ ডেস্ক : "উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বিভিন্ন উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলায় ভোলা জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তার উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় পল্লী উন্নয়ন দিবসের গুরুত্ব তুলে ধরা হয়।
লালমোহন থেকে আকবর জুয়েল জানান : “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলার লালমোহনে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে। ‘লালমোহন উপজেলা প্রশাসন’এবং ‘বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’-এর যৌথ উদ্যোগে সোমবার (৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সিফাত বিন সাদেক এর সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রীমা আক্তার-এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু হাছনাইন, সমাজসেবা অফিসার মোঃ মাসুদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী গ্রাম হলো দেশের প্রাণ। দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী ও গতিশীল করতে হবে। কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে পল্লী উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে।  
আলোচনা সভা শেষে, বিভিন্ন উদ্যোক্তা ৮জন সদস্যদের মধ্যে ঋণের চেক বিতরণ, ৬০ জন সদস্যদের মধ্যে আমড়া, লেবু ও পেয়ারা ফলের চারা বিতরণ, সদস্যদের প্রশিক্ষণ এবং বিআরডিবি অফিসের শ্রেষ্ঠ ম্যানেজার ও শ্রেষ্ঠ মাঠ সংগঠকে পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
 
তজুমদ্দিন প্রতিনিধি জানান: “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে  জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), তজুমদ্দিনের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, ঋন বিতরণ ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বনি আমিন। বিশেষ অতিথি উপজেলা কৃষি অফিসার মোঃ ইব্রাহিম, ভোলা জেলা যুবদল সহ সভাপতি মোঃ হাসান সাফা পিন্টু। আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব আহবায়ক মীর সাইদুল হক মুরাদ, সুফলভোগী জামালউদ্দিন, কুলসুম বেগম মিতু।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, পল্লীর সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নে বিআরডিবির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর তারা গুরুত্বারোপ করেন। 
অনুষ্ঠানে শ্রেষ্ঠ মাঠ সহকারী ফরিদউদ্দিন ফকির ও শ্রেষ্ঠ ম্যানেজার হিসাবে মোঃ নোমানকে পুরস্কৃত করা হয়।




ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...