অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই জুলাই ২০২৬ রাত ০৮:২২

remove_red_eye

২২৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে মো. সজিব (২৪) নামে এক চালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের কুঞ্জের হাট বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, সজিব নসিমন নিয়ে বোরহানউদ্দিন থেকে ডাওরী বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কুঞ্জের হাট বটতলা মসজিদের সামনে পৌঁছালে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারান। এতে নসিমনটি সড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।