অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৫ই অগ্রহায়ণ ১৪৩৩


বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই জুলাই ২০২৬ রাত ০৯:১১

remove_red_eye

২০৮

বাংলার কন্ঠ প্রতিবেদক : বঙ্গোপসাগরে  লঘুচাপের প্রভাবে উপকূলী দ্বীপ জেলা ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে।

রবিবার সকাল থেকে দিনভর আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বাতাস বইছে। ভোলার মেঘনা নদী উত্তাল হয়ে উঠেছে। বৃষ্টির কারণে শ্রমজীবী মানুষরা পড়েছেন বিপাকে। জরুরী প্রয়োজন ছাড়া অনেকেই বাসা থেকে বের হয়নি।
ভোলা আবহাওয়া অফিসের কর্মকর্তা মনিরুজ্জামান জানান, বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সমুদ্র বন্দরে ২ নম্বর সংকেত জারি করা হয়েছে। এর প্রভাবে ভোলায় আকাশ মেঘাচ্ছন্ন ও বৃষ্টি হচ্ছে।
রবিবার ভোর ৬ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ভোলা জেলায় ৮.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।