বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই জুলাই ২০২৬ রাত ০৮:৫৩
১৯৬
কামরুল ইসলাম : আস্থার সঙ্গে পথচলার ২৫ বছর পূর্তি উপলক্ষে ভোলায় গ্রাহকদের নিয়ে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে উদযাপন করেছে ব্র্যাক ব্যাংক।
রবিবার বিকেলে ভোলা ব্র্যাক ব্যাংক শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, সাংবাদিক এবং বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের দীর্ঘ ২৫ বছরের সেবা, গ্রাহকবান্ধব ব্যাংকিং কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোলা ব্র্যাক ব্যাংক শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. নাসির উদ্দিন (তুমন)। এ সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সেল অফিসার মো. মফিজুল ইসলামসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথি ও ব্যাংক কর্মকর্তারা। এ সময় গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের সেবার মান, সহজ ব্যাংকিং সুবিধা এবং আন্তরিক ব্যবহারের প্রশংসা করেন। তারা বলেন, ব্র্যাক ব্যাংক দীর্ঘদিন ধরে মানুষের আস্থা অর্জন করে আধুনিক ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে।
ব্রাঞ্চ ম্যানেজার মো. নাসির উদ্দিন (তুমন) বলেন, “গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই ব্র্যাক ব্যাংকের মূল শক্তি। আগামী দিনগুলোতেও আরও উন্নত, সহজ ও নিরাপদ ব্যাংকিং সেবা দিতে আমরা কাজ করে যাব।”
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, গ্রাহক ও সাংবাদিকদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত