বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা অক্টোবর ২০২০ রাত ০৮:৩৬
৬৮৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় গ্রামীণ সড়ক তদারকির দায়িত্ব পেল ৭২০ জন নারী। এলজিইডি অধীন আরইআরএমপি-৩ প্রকল্পে এই সব নারীদের নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার আলীনগর চৌমুহনী এলাকায় নারী কর্মীর কাজের উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক । এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকৌলী সুব্রত রায় চৌধুরী, প্রকৌশলী মোঃ আবু জাফর, হিসার রক্ষক মোঃ মাইনুদ্দিন। প্রতি ইউনিয়নে ১০ জন নারী এ কাজের জন্য মনোনিত হন। এরা প্রতিদিন জনপ্রতি ২৫০ টাকা হারে ভাতা পাবেন । নির্বাহী প্রকৌশলী জানান, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্মানাধিন সড়কগুলো প্রতিনিয়ত রক্ষনাবেক্ষণ করা হবে। সার্বক্ষণিক রাস্তার তদারকি থাকলে ওই সব রাস্তা দীর্ঘস্থায়ী হবে। এদিকে নারীদের দিয়ে কাজ করার জন্য উপজেলা পর্যায়ে একজন করে কমিউটিটি অর্গানাইজার রয়েছেন। তিনি কাজের মনিটরিং করছেন বলে জানান উপসহকারী প্রকৌশলী মোঃ আবু জাফর। এদিকে মনোনীত নারীরা যাতে নিয়মিত ভাতা উত্তোলন করতে পারেন এ জন্য অর্থ বরাদ্দ নিয়মিত করতেও তারা দাবি জানান নারী কর্মীরা। প্রকল্পের অর্থ বরাদ্দ কয়েক মাস পর পর আসায় বিগত দিনে প্রকল্প বাস্তবায়ন কর্মীরা নিয়মিত ভাতা পান নি বলে অভিযোগ ছিল।
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত