বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৪ঠা জুলাই ২০২৬ বিকাল ০৪:৫৩
১৫২
বাংলার কণ্ঠ ডেস্ক : কুমিল্লা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ২৯তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা রোজী আকতার। তিনি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কৃতিসন্তান।
জানা গেছে, রোজী আকতারের শৈশব, বেড়ে ওঠা এবং শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কেটেছে দ্বীপজেলা ভোলায়। তিনি ভোলা সদর গার্লস স্কুল থেকে মাধ্যমিক (এসএসসি) এবং ভোলা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
২০১১ সালে ২৯তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ প্রশাসন ক্যাডারে যোগ দেন রোজী আকতার। প্রায় দেড় দশকের কর্মজীবনে তিনি সহকারী কমিশনার (এসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিবসহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দায়িত্বশীলতা, সততা ও দক্ষতার জন্য প্রশাসনে তিনি একজন সুনামধন্য কর্মকর্তা হিসেবে পরিচিত।
কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতির পক্ষ থেকে রোজী আকতারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে।
উল্লেখ্য, রোজী আকতার ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য। তিনি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা এবং সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপক মো. জসিম উদ্দিনের সহধর্মিণী।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত