বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা জুলাই ২০২৬ রাত ০৮:০৫
১৬৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : "আসুন মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি"—এই স্লোগানকে সামনে রেখে ভোলা সদর উপজেলার ৯ নম্বর চরসামাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মাদক নির্মূল কমিটির উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের পর চরসামাইয়া ইউনিয়নের বিভিন্ন মসজিদে মুসল্লিরা একত্রিত হয়ে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। পরে মানববন্ধনের মাধ্যমে তারা প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তারে দেশের তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে ২ নম্বর ওয়ার্ড মাদক নির্মূল কমিটির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে রেদোয়ান সবুজকে সভাপতি, বশার মাস্টার, আলম লিটন, আবদুল মান্নান হাওলাদার ও সুমন তহশিলদারকে সহ-সভাপতি, আনোয়ার হোসেন নোমানকে সাধারণ সম্পাদক, শামীম নবাবকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং তফাজ্জল হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য একটি কমিটি গঠন করা হয় ।
অনুষ্ঠানে মাদক নির্মূল কমিটির সদস্য, বিভিন্ন মসজিদের মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত