অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২রা অক্টোবর ২০২০ বিকাল ০৩:৫৭

remove_red_eye

৮০৩

অচিন্ত্য মজুমদার: আসন্ন‌ শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ভোলায় জেলা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে ভোলা শহরের লক্ষ্মী গোবিন্দ ঠাকুর জিউর মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবছর ভোলা জেলায় ১০৪টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ভোলা সদর উপজেলা ২৬টি, দৌলতখানে ৬টি, বোরহানউদ্দিনে ২০টি, তজুমুদ্দিনে ১৪টি, লালমোহনে ১৮টি, চরফ্যাশনে ১০টি ও মনপুরা উপজেলা ১০টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হবে।

করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ২৬ দফা নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে অনাড়ম্বর ভাবে এবছর শারদীয় দুর্গোৎসব আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। পূজা মণ্ডপগুলোতে সাউন্ড সিস্টেম ও সীমিত পর্যায়ে আলোকসজ্জা, জনসমাগম সীমিত রাখা ও মাদক মুক্ত পরিবেশে পূজা উদযাপনের বিষয়ে বিশেষ জোর দেয়া হয়। পাশাপাশি সকল ধরনের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান না করার বিষয়ে সবাই একমত পোষণ করেন। এছাড়া আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের ও স্থানীয় জন প্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হয়।

ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, সহ সভাপতি শিবু কর্মকার, সাংগঠনিক সম্পাদক প্রণয় কুমার সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ধ্রুব হাওলাদারসহ জেলার বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিকাশ মজুমদার, সমির কান্তি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রবিশ্বর হাওলাদার, কোষাধ্যক্ষ মিন্টুলাল কর্মকার, মহিলা বিষয়ক সম্পাদিকা নন্দা রানী সাহা, সহ দপ্তর সম্পাদক রাজন সাহা প্রমুখ।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...