মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১লা অক্টোবর ২০২০ রাত ০১:১৫
৮৫৩
মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরা উপকূলে বজ্রপাত নিরসনে ‘বেশি করে তালগাছ লাগাই বজ্রপাতে প্রাণহানি কমাই’ শ্লোগানে ১০ মিনিটে উপকূল জুড়ে সাড়ে পাঁচ হাজার তালের বীজ বপন কর্মসূচী উদ্বোধন করা হয়।
বুধবার সকাল ১০ টায় উপকূল ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ভূইয়ারহাটের বিকল্প সড়কের ব্রীজের দুই পাশে বীজ বপন কর্মসূচী উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক।
একইসাথে উপজেলার মনপুরা ইউনিয়নের তুলাতুলি ও লিংক রোরে দুইপাশে আড়াই হাজার তাল বীজ, ও হাজীরহাট ও দাসের হাট এলাকায় আড়াই হাজার তালবীজ বপন করা হয়।
তালবীজ বপন উদ্বোধন সভায় বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, উপকূলের জনপদে জীবন রক্ষায় তাল গাছের বিকল্প নেই। বেশি করে তালগাছ লাগিয়ে বজ্রপাতে প্রাণহানি কমানো সম্ভব।
এই সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপকূল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পারভেজ চৌধুরী, হাজিরহাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, মনপুরা ইউনিটের সভাপতি হাসিবুল হক সহ গণমাধ্যম কর্মী ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত