অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা অনুষ্ঠিত


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২রা জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৪১

remove_red_eye

২১১

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী ও নজরুল বর্ষ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২জুলাই) বেলা ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধনে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চরফ্যাশন উপজেলা প্রশাসনের উদ্যোগে চরফ্যাশন উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা মোতাহার হোসেন আলমগীর মালতিয়া,কয়ছর আহাম্মদ কমল এবং হেলাল উদ্দিন টিপুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন
আলোচনা সভায় বক্তারা বলেন, "বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের  প্রতিটি কবিতা ও গান আমাদের অনুপ্রেরণা জোগায়।