অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে কাভার্ডভ্যান থেকে ১৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার, চালক গ্রেপ্তার

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১লা জুলাই ২০২৬ বিকাল ০৪:৪০

remove_red_eye

১৫১

ইসরাফিল নাঈম, চরফ্যাশন : ভোলার চরফ্যাশন উপজেলায় কাভার্ডভ্যানে করে অবৈধ কারেন্ট জাল বহনের সময় স্থানীয়দের তৎপরতায় বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক সেলিম (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাতে চরফ্যাশন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে অবৈধ কারেন্ট জাল বোঝাই কাভার্ডভ্যানটি আটক করা হয়। স্থানীয়দের সন্দেহ হলে তারা গাড়িটি আটকে রেখে চরফ্যাশন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করে এবং চালককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার চালক সেলিম পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, শশীভূষণ বাজারের ‘ওয়াজেদ স্টোর’-এর জন্য তিনি ঢাকার মুন্সীগঞ্জ থেকে এসব কারেন্ট জাল বহন করছিলেন। ঢাকা থেকে প্রশাসনের নজর এড়িয়ে এলেও চরফ্যাশনে স্থানীয়দের সন্দেহের কারণে তিনি ধরা পড়েন। 
চরফ্যাশন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২৫ বস্তা অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালককে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুত শেষে বুধবার দুপুরে চালক, কাভার্ডভ্যান ও উদ্ধারকৃত কারেন্ট জাল আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, কারেন্ট জাল বাংলাদেশের প্রচলিত আইনে নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহারে নদী ও জলাশয়ের ছোট মাছ এবং মাছের পোনা নির্বিচারে ধ্বংস হওয়ায় মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ে। তাই অবৈধ কারেন্ট জাল উৎপাদন, পরিবহন, বিক্রি ও ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...