অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলা পুলিশ লাইন্সে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জুন ২০২৬ রাত ০৯:১২

remove_red_eye

২৩৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা  পুলিশ লাইন্সে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে মেসটির ফলক উন্মোচন করে উদ্বোধন করেন ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।
উদ্বোধন শেষে মনোরম পরিবেশে জেলা পুলিশের উদ্যোগে একটি প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যরা রোদ-বৃষ্টি ও নানা প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালন করেন। তাদের সার্বিক কল্যাণের কথা বিবেচনা করেই মেসটি আধুনিকায়ন, সংস্কার এবং সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ সদস্যরা শুধু অধস্তন কর্মচারী নন, তারা সম্মানিত সহকর্মী এবং মানুষ। তাই তাদের জন্য স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার গ্রহণের একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ লাইন্সের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।