দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে জুন ২০২৬ সকাল ০৮:২৪
২০০
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে প্রধানমন্ত্রী তারেক রহমান ভ্যার্চুয়ালি যুক্ত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন।
সোমবার (২৯ জুন) দুপুর ২ টার সময় উপজেলার জয়নুল আবদীন ল্যাবরেটরী হাইস্কুল মাঠে লেইস প্রকল্পের অধীন ফলজ, বনজও ঔষধি গাছের বৃক্ষরোপন এ কর্মসূচির আয়োজন করা হয়। ওয়ান চাইল্ড ওয়ান ট্রি এ প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নবী করীম (স:) অনেক গাছ রোপন করেছেন। গাছ পরিবেশ ঠান্ডা রাখে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরবের আরাফাত ময়দানে এক লাখ নিম গাছের চারা রোপণের জন্য পাঠিয়েছিলেন। বর্ষায় যে অনুপাতে বৃষ্টি হওয়ার কথা এখন তা হচ্ছে না। আমার ছোট ছোট ভাই ও বোনেরা, তোমরা প্রতিবছর এক একটি করে গাছ লাগাবে। তোমাদের নতুন ভাই, বোনের নামেও গাছ লাগবে। তোমরা ধীরে ধীরে বড় হবে গাছও বড় হবে। প্রতি বছর বর্ষায় স্কুলের আঙ্গিনায় অথবা তোমাদের বাড়িতে যেখানেই হোক একটি করে গাছের চারা রোপন করবে।
সাজসজ্জায় সুসজ্জিত ও জাঁকজমকপূর্ণ আয়োজিত আড়ম্বর এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল মতিন খান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রকিবুল হাসান, একাডেমিক সুপারভাইজার রিনা আক্তার, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান বাচ্চু মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন তালুকদার, জয়নুল আবদীন ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি খালেদা খানম, প্রধান শিক্ষক আবদুল্লাহ আল নোমান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
পরে স্কুল আঙ্গিনায় গাছের চারা রোপন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মতিন খান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান বাচ্চু মোল্লা, বিদ্যালয়ের সভাপতি খালেদা খানম ও হালিমা খাতুন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনিরুল ইসলাম।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত