অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে জুন ২০২৬ সকাল ০৮:১০

remove_red_eye

২১১

বাংলার কণ্ঠ ডেস্ক : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজায়নের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে বিদ্যালয় চত্বরে বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।