মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে জুন ২০২৬ সকাল ০৮:০২
২৬৯
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে হোন্ডা থেকে পড়ে মৃত্যুবরণ করেন মনোয়ারা বেগম নামে এক মা। রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের অহিদ মেম্বার হালটের পাকা সড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে।
সোমবার সকাল ৯ টায় জানাযা শেষে সড়ক দুর্ঘটনায় নিহত মাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত গৃহবধূ হলেন,উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট এলাকার বাসিন্দা সিরাজের স্ত্রী মনোয়ারা বেগম।
জানা যায়, রোববার রাতে ছেলের বিবাহ করার জন্য মেয়ে দেখতে গিয়ে হোন্ডা থেকে পড়ে যান মনোয়ারা বেগম । পরে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে সোমবার সকাল ৯ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এই ব্যাপারে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ মনজিল মোরশেদ জানান, দুর্ঘটনায় নিহত গৃহবধূকে হাসাপাতলে নিয়ে আসার পূর্বে মৃত্যু হয়।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, হোন্ডা দুর্ঘটনায় নিহত গৃহবধূর পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত