অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে ভগ্নিপতির হামলায় শ্যালকের মৃত্যুর অভিযোগ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে জুন ২০২৬ সকাল ০৭:৫৮

remove_red_eye

১১৭

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশনে পাওনা সংক্রান্ত বিরোধের জেরে সলেমান নামে এক ব্যাক্তিকে পিটিয়ে আহতের পর চিকিৎসা দেয়ার নাম করে পরিকল্পিত ভাবে মেরে স্ত্রীকে না জানিয়ে গোপনে লাশ দাফনের অভিযোগে মামলা হয়েছে।

নিহতের স্ত্রী রুমা বেগম বাদী হয়ে নিহতের ভগ্নিপতি বশির উল্যাহ মহাজনসহ ৫জনকে আসামী করে চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন (মামলা নম্বর সিআর ৫৯৩/২০২৬)। আদালতের বিচারক মো.আরিফ উল ইসলাম মৃত্যু সংক্রান্ত বিষয়ে কোন মামলা না হয়ে থাকলে মামলা রুজু করে প্রতিবেদন দিতে দক্ষিণ আইচা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। নিহত সলেমান তজুমদ্দিন উপজেলার উত্তর চাচড়া গ্রামের মো.আলমের ছেলে।
আদালতে নথি সুত্রে জানাগেছে, রুমা বেগম ১০জুন মামলাটি দায়ের করেন। আদালত ঐদিনই ওসির প্রতি এই নির্দেশ দিয়ে অবিলম্বে আদেশের অনুলিপি ও নালিশের অনুলিপি দক্ষিণ আইচা থানার ওসির কাছে পাঠাতে আদালত সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে ২৮জুন মামলার পরবর্তী তারিখ ধার্য রাখেন।
রুমা বেগমের অভিযোগ, আদালতের আদেশের পর ১৮ দিনেও দক্ষিণ আইচা থানার ওসি আদালতে প্রতিবেদন না দেয়ায় ২৮জুন ধার্য তারিখে আদালতে তার হাজিরা নেয়া হয়নি। এ কারণে তিনি মামলাটির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।  
দক্ষিণ আইচা থানার ওসি মো.আহসান কবির ছুটিতে আছেন জানিয়ে সেকেন্ড অফিসার এসআই মো.হুমায়ুন কবির গতকাল সোমবার বলেছেন, আদালতের এসংক্রান্ত আদেশের কপি শনিবার (২৭জুন) আমরা পেয়েছি। ওসি সাহেব আসলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিবেন।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...