মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে জুন ২০২৬ রাত ০৮:৩৫
২০৩
মনপুরা প্রতিনিধি : "করবো মোরা ফল চাষ, সংরক্ষন করবো বারোমাস" প্রতিপাদ্যে ভোলার মনপুরায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।
রোববার (২৮ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি অফিসের সামনে এ মেলা উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু মুছা জাতীয় ফল মেলা উদ্বোধন শেষে পরিদর্শন করেন।
এছাড়াও এসময় খরিপ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, গাছ/বৃক্ষের চারা এবং অন্যান্য কৃষি উপকরন বিতরন করা হয়।
এসময় কৃষি উপকরন বিতরন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান তাওহীদ'র সার্বিক ব্যবস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু মুছা।
উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আল নোমান'র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সহসভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র যুগ্ন সম্পাদক আব্দুর রহিম মেম্বার, উপজেলা যুবদল সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম, ১ নং মনপুরা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ লোকমান হোসেন মেম্বার, বিভিন্ন কৃষি ইউনিটের টিম লিডার, সুবিধাভোগী ও প্রান্তিক কৃষকবৃন্দ।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত