অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ভোলায় রক্তদান, চিত্র প্রদর্শনী ও গাছ বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা অক্টোবর ২০২০ রাত ০১:০১

remove_red_eye

৯২৭

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সেচ্ছায় রক্তদান, চিত্র প্রদর্শনী, গাছ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ বুধবার দুপুরে তজুমদ্দিন উপজেলা সেচ্ছাসেবক লীগ আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
 
এসময় এমপি শাওন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জেষ্ঠ কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নয় তিনি এখন বিশ্বের কিংবদন্তী নেতা।
 
তজুমদ্দিন উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক হাসানের সভাপত্বিতে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ফজলুল হক দেওয়ানসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দরা।