অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় ১২ দফা দাবিতে বিদ্যুৎ শ্রমিকদের বিক্ষোভ-মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে জুন ২০২৬ রাত ০৯:৫৮

remove_red_eye

১০৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : অর্গানোগ্রাম সংশোধন, আউটসোর্সিং নিয়োগ বাতিল ও স্থায়ী নিয়োগ চালুসহ ১২ দফা দাবিতে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের (ওজোপাডিকো) কর্মীরা।
শনিবার (২৭ জুন) সকালে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের (ওজোপাডিকো) ভোলা অফিস চত্বরে এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধনের আয়োজন করে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ( সিবিএ)।
মানববন্ধনে বক্তব্য দেন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভোলা শাখার সভাপতি এস এম সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহসহ অনেকে। এসময় ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ, পিচরেট শ্রমিকসহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, ওজোপাডিকোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর, গ্রাহকসেবার মানোন্নয়ন, চাকরির শর্তের উন্নয়ন, অর্গানোগ্রাম সংশোধন, নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা, বেতন-ভাতা সংক্রান্ত সমস্যা সমাধান, শ্রম আইন, বিধিমালা, আইএলও কনভেনশন, সার্বজনীন মানবাধিকার ঘোষণা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি বৈষম্য দূরীকরণ, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ, পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক বৃদ্ধি, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, উন্নত কর্মপরিবেশ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভিন্ন মতাদর্শের কারণে কোনো কর্মচারীকে চাকরির সুবিধা থেকে বঞ্চিত না করার দাবি জানান তারা।
বক্তারা, ওজোপাডিকোর অর্গানোগ্রাম সংশোধন করে স্থায়ী পদ বৃদ্ধির দাবি জানান। সেই সঙ্গে অস্থায়ী ও আউটসোর্সিং কর্মচারীদের নিয়োগ বাতিল করে স্থায়ী নিয়োগ ও পে স্কেল বাস্তবায়ন ১২ দফা দাবি পূরণে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন নেতাকর্মীরা।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...