বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪
১২১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করা গৃহবধূ কারিমা আক্তার (২৩) হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে ভোলা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, যৌতুকের দাবিতে দীর্ঘদিন নির্যাতনের পর কারিমাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পাশাপাশি ঘটনার পরও আসামিদের গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বরে কারিমার বিয়ে হয় চরসামাইয়া ইউনিয়নের বাসিন্দা ফরিদের সঙ্গে। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ রয়েছে। গত ১৮ জুন রাতে ভোলা শহরের মুসলিমপাড়া এলাকায় রাস্তার পাশে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা আদালতে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় স্বামী, শ্বশুর, শাশুড়িসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
তবে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় ইউডি মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আদালতের কোনো নোটিশ এখনও থানায় পৌঁছেনি বলেও তিনি জানান।
বিএনপি নেতা আমিনুল ইসলাম খানের সফল অস্ত্রোপচার সম্পন্ন
লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
শিক্ষক পেটানো মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে
ভোলায় মিথ্যা অপবাদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
গ্যাস সংকট, ভুতুড়ে বিদ্যুৎ বিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ভোলায় ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী
জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, মোটরসাইকেলে সর্বাধিক মৃত্যু
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস
গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিলের’ প্রতিবাদ: চুলা-পাতিল নিয়ে অবস্থান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত